মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
লক্ষীনারায়ণ দুর্গা মন্দিরে বিসর্জন নয়, চলবে নিত্যপূজা: টনি মল্লিক আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা! ​ফতুল্লায় বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ: দলিল লেখক ‘লুচ্চা পাভেল’ গ্রেপ্তার তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা: রিয়াদ চৌধুরী নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লায় উত্তাল সাংবাদিক সমাজ আমতলীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ৮ বছরের এলমা সাহেব আলীকে গুলি করে হত্যা প্রধান অভিযুক্ত রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর! বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, অনিয়মের দায়ে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল

লক্ষীনারায়ণ দুর্গা মন্দিরে বিসর্জন নয়, চলবে নিত্যপূজা: টনি মল্লিক

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত লক্ষীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গা মন্দিরে এ বছর দুর্গাপ্রতিমা বিসর্জন না দিয়ে নিত্যপূজা চালু রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিক।

তিনি জানিয়েছেন, মন্দিরে সংরক্ষিত মা দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হবে না, বরং সেখানে নিয়মিত পূজার ব্যবস্থা করা হবে। নিত্যপূজার যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্বও তিনি নিজে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর লক্ষীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

বক্তব্যে টনি মল্লিক বলেন, লক্ষীনারায়ণ মন্দিরে সংরক্ষিত মা দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হবে না। এখানে নিত্যপূজা চলবে, মন্দিরটিও এখানেই থাকবে। অন্যান্য মন্দিরে যেভাবে নিয়মিত পূজা-অর্চনা হয়, এখানেও সেভাবেই পূজার ব্যবস্থা করা হবে। নিত্যপূজার জন্য যে ব্যয় হবে, তার সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব।

তিনি আরও বলেন, এই মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় কার্যক্রম ধরে রাখতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এখানে আগত অতিথিরা যেন মন্দিরটির উন্নয়ন ও সংরক্ষণে সার্বিক সহযোগিতা করেন, সে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে জেলা পরিষদের প্রশাসকের কাছে অনুরোধ, লক্ষীনারায়ণ মন্দিরকে একটি আদর্শ ও মডেল মন্দির হিসেবে গড়ে তুলতে আমাদের পাশে থাকবেন।

মন্দিরের প্রবেশপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনা প্রসঙ্গে টনি মল্লিক বলেন, পূজার সময় মন্দিরে প্রবেশের জন্য তালা খোলা হয় এবং পূজা শেষে তা আবার বন্ধ করে রাখা হয়। মন্দিরটির সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করা এবং নিয়মিত পূজার পরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সনাতন পার্টির কেন্দ্রীয় কমিটির নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, লক্ষীনারায়ণ মন্দিরে মা দুর্গার প্রতিমা বিসর্জন না দিয়ে নিত্যপূজার ব্যবস্থা চালু রাখার বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। সনাতন পার্টির ৬৪ জেলার নেতৃবৃন্দ আপনাদের পাশে রয়েছেন। মন্দিরের উন্নয়ন, সংরক্ষণ ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।

মন্দিরটিকে মডেল মন্দির হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়ে টনি মল্লিক বলেন, এ লক্ষ্যে একটি নকশাও তৈরি করা হয়েছে। দুর্গাপূজা শেষে মডেল মন্দির নির্মাণের কাজ শুরু করার প্রত্যাশা রয়েছে তাদের। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সবার সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, মন্দিরকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা নির্যাতনের ঘটনা ঘটলে তা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান তাপস রুদ্র, সিনিয়র সহসভাপতি উত্তম সূত্রধর, সহসভাপতি সংগ্রাম দাস, সন্তোষ সরকার, সহসাধারণ সম্পাদক শ্রী রূপ সরকার ও আশুতোষ ঘোষ, ত্রাণবিষয়ক সম্পাদক দুর্জয় ঘোষ, প্রচার সম্পাদক লিটন চন্দ্র দে, মহিলাবিষয়ক সম্পাদক অনুপা ঘোষ এবং বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি বিশ্বজিৎ রায় খোকনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর