বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর! বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, অনিয়মের দায়ে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল নবীগঞ্জে স্কুল শিক্ষিকার ফ্ল্যাটে মিনি পতিতালয় ও মাদকের কারবার: দুই নারীসহ ৩ জন আটক মমিনের ওপর হামলার প্রতিবাদে কে-গাতী ইউনিয়ন যুবদলের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম আমতলীতে ইউপি কর্মকর্তার পকেটে রাজস্বের লাখ লাখ টাকা! মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত ফতুল্লায় বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার আবারও পৌর শ্মশানে ঢুকতে অপরাধের মহানায়ক সবুজের অপচেষ্টা!

বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর!

মোঃ শরীফুল ইসলাম, বন্দর / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে দুটি মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে।
‎
‎এর মধ্যে গত সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাকসুদা নামের এক নারী নিহত হন।
‎
‎এর রেশ কাটতে না কাটতেই ১৩ অক্টোবর ভোরের দিকে বন্দর থানার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় পরকীয়ার জেরে সুফিয়া আক্তার নিশি (২৪) নামের এক গৃহবধূকে গলা কেটে ও ওড়না পেঁচিয়ে হত্যার ঘটনা ঘটে।
‎
‎এ দ্বিতীয় ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে (২৮) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) ভোরের দিকে বন্দর থানাধীন তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
‎
‎নিহত সুফিয়া আক্তার নিশি বন্দর উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে এবং পুতুল বেগমের কন্যা। আর গ্রেপ্তার হওয়া স্বামী আব্দুল মান্নান ওরফে মনির রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বারুইপাড়া (৪নং ওয়ার্ড) এলাকার শফিকুল ইসলাম বাবুল ও আদরি খাতুনের ছেলে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত অনুমান ৪টার দিকে স্বামী আব্দুল মান্নানের পরকীয়া প্রেমের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে রাতের দিকে স্ত্রীর ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে মনির ধারালো ছুরি দিয়ে তার গলার ওপর আঘাত করে। এরপর ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তার নিশ্চিত মৃত্যু ঘটায়।
‎
‎হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই ৯৯৯-এ ফোন করে ডিউটি অফিসারকে বিষয়টি জানান। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বন্দর থানার ডিউটি অফিসার তাৎক্ষণিকভাবে কিলো ডিউটিরত এসআই নূর হোসেনকে বিষয়টি অবহিত করেন। পরে এসআই নূর হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত স্বামী মনির হোসেনকে আটক ও গ্রেপ্তার করেন।
‎
‎পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ৮ ঘন্টান ব্যবধানে জোড়া খুনের এ ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।
‎
‎এ বিষয়ে বক্তব্য জানতে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর