শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ! আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে রাজু (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। আটক রাজু নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের প্রাক্তন গাড়িচালক হিসেবে পরিচিত।

​রবিবার (২৬ জুলাই) রাতে ফতুল্লার শাহজাহান রোলিং মিল এলাকা থেকে তাকে  মাদকসহ হাতেনাতে ধরে ফেলে ক্ষুব্ধ এলাকাবাসী।

​স্থানীয় সূত্র জানায়, রাজু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও মাদক সেবনের সাথে জড়িত ছিলেন। অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদকের সাথে সম্পৃক্ততার কারণেই বেশ কিছু দিন আগে তাকে চাকরিচ্যুত করেছিলেন সাবেক এমপি সেলিম ওসমান। চাকরি হারানোর পরও রাজু তার অবৈধ মাদকের কারবার চালিয়ে আসছিলেন।

​রবিবার রাতে শাহজাহান রোলিং মিল এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরার সময় এলাকাবাসী তাকে ঘিরে ফেলে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উত্তেজিত জনতা তাকে কিছুক্ষণ আটকে রেখে ফতুল্লা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

তবে ​আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ জানা যায়নি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর