বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
এক থানায় দুই ওসি! চেয়ার ছাড়ছেন না বিদায়ী কর্মকর্তা গোপনে সেলিম ওসমানের ব্যবসা সামলাচ্ছেন বিএনপি নেতা শকু! চাষাঢ়ায় শুভ দাস হত্যা: আসামির তথ্যে রামকৃষ্ণ মিশন এলাকা থেকে বিদেশি পিস্তল উদ্ধার ফতুল্লায় রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ আটক ২ চার-পাঁচ বছরের মধ্যে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা: নৌপরিবহনমন্ত্রী মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি সদর থানার মোঃ সাইফুল ইসলাম ১১০০ পিস ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের জালে তিন মাদক কারবারি এমপির ‘পিএস’-এর নাম ভাঙিয়ে ডিপো দখলের চেষ্টা, সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ রাশেদ গ্রেপ্তার

এক থানায় দুই ওসি! চেয়ার ছাড়ছেন না বিদায়ী কর্মকর্তা

মো. সোহেল আহমেদ / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

নওগাঁর সাপাহার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দায়িত্ব হস্তান্তরে দীর্ঘসূত্রতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ সেবাপ্রার্থীরা। নতুন ওসি থানায় উপস্থিত হলেও বিদায়ী ওসি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় সাময়িকভাবে থমকে গেছে থানার স্বাভাবিক প্রশাসনিক ও আইনি কার্যক্রম।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের এক আদেশে সাপাহার থানার ওসি মিজানুর রহমানকে জনস্বার্থে জয়পুরহাট জেলায় বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নতুন ওসি শাহীন রেজা সাপাহার থানায় উপস্থিত হন। তবে নতুন কর্মকর্তা এসে পৌঁছালেও বিদায়ী ওসি আনুষ্ঠানিকভাবে চার্জ বুঝিয়ে না দেওয়ায় থানায় এই প্রশাসনিক জটিলতা তৈরি হয়।

এর ফলে সাধারণ ডায়েরি (জিডি), দাপ্তরিক কাজ ও বিভিন্ন জরুরি আইনি সেবা নিতে আসা শত শত মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাননি। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও কাজ না হওয়ায় উপস্থিত সেবাপ্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়।

ভোগান্তির কথা তুলে ধরে উপজেলার গাঞ্জাকুড়ি গ্রামের ষাটোর্ধ্ব মোকসেদুল ইসলাম বলেন, “একটি জরুরি কাজে সকাল ৯টায় থানায় এসে দুপুর দেড়টা পর্যন্ত বসে ছিলাম। ওসির দায়িত্ব হস্তান্তর না হওয়ায় কোনো কাজই হচ্ছে না।”

একই অভিজ্ঞতার কথা জানান পুরাতন মুহুরি পট্টি এলাকার শিক্ষার্থী জারিফ। তিনি বলেন, “একটি সাধারণ জিডি করার জন্য সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থানায় বসে থাকতে হয়েছে। দুই ওসির ভেতরের এই ঝামেলার কারণে আমাদের মতো সাধারণ মানুষকে কষ্ট পোহাতে হচ্ছে।”

অভিযোগের বিষয়ে কথা বলতে বিদায়ী ওসি মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে থানায় গিয়ে দেখা যায়, তিনি নিজ কক্ষে অবস্থান করছেন। তবে ‘তিনি ব্যস্ত আছেন’ জানিয়ে ডিউটিরত পুলিশ সদস্যরা কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি। প্রায় এক ঘণ্টা পর বিদায়ী ওসি মিজানুর রহমান সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়েই দ্রুত গাড়িতে উঠে থানা ত্যাগ করেন।

এ বিষয়ে নতুন ওসি শাহীন রেজা জানান, তিনি আগের দিন থেকেই থানায় অবস্থান করলেও আনুষ্ঠানিকভাবে চার্জ বুঝে পাননি। বিষয়টি ইতোমধ্যেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিক সেবা নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এই প্রশাসনিক অচলাবস্থা দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সেবাপ্রার্থীদের ভোগান্তি লাঘবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর