শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা খেলা’ ছেড়ে ‘যুদ্ধের’ ডাক শামীম ওসমানের কবরস্থানের নামকরণ ও জমির মালিকানা নিয়ে কলমাকান্দায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫৬ আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জুয়েল রানার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন রাষ্ট্রপতির দৌড়ে মির্জা ফখরুল, ছাড়লেন মন্ত্রিত্ব ও মহাসচিব পদ বিদ্যুৎ সাশ্রয়ে: রাত ৮টায় দোকানপাট বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি

বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

​মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ-জামালপুর / ৫০০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর পুরাতন বাশকান্দা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে শফিকুল ইসলাম ওরফে চান মিয়া (৫০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত চান মিয়া ওই গ্রামের মৃত ডা. আব্দুল আজিজের ছেলে। তিনি স্থানীয় বাজারে ওষুধের ব্যবসা করতেন এবং পল্লী চিকিৎসক হিসেবে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে আগাছা পরিষ্কার করছিলেন চান মিয়া। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা ডা. আব্দুল্লাহ আল মুত্তাকী জিবন। চান মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর