শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা: রিয়াদ চৌধুরী নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লায় উত্তাল সাংবাদিক সমাজ আমতলীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ৮ বছরের এলমা সাহেব আলীকে গুলি করে হত্যা প্রধান অভিযুক্ত রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর! বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, অনিয়মের দায়ে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল নবীগঞ্জে স্কুল শিক্ষিকার ফ্ল্যাটে মিনি পতিতালয় ও মাদকের কারবার: দুই নারীসহ ৩ জন আটক মমিনের ওপর হামলার প্রতিবাদে কে-গাতী ইউনিয়ন যুবদলের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম আমতলীতে ইউপি কর্মকর্তার পকেটে রাজস্বের লাখ লাখ টাকা! মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস

তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা: রিয়াদ চৌধুরী

সোহেল আহমেদ / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বিকশিত করতে এবং খেলাধুলাকে পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণসহ নতুন ক্রীড়া সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার লালপুর পৌষাপুকুর পাড়ের অর্ণিবান ক্রীড়া সংঘের হাতে ক্যারাম বোর্ড ও একটি টেলিভিশন উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় সদর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অর্ণিবান ক্রীড়া সংঘের কর্মকর্তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সদস্য এবং ক্রীড়াবিদ মো. সোহেল রানা।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, খেলাধুলার প্রসার এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ক্রীড়া সংস্থা কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ তৈরি হলে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। পাশাপাশি তরুণদের অবসর সময়কে গঠনমূলক কাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমকে উৎসাহিত করতে বিভিন্ন পাড়া-মহল্লার ক্রীড়া সংগঠনের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে খেলাধুলার পরিবেশ তৈরি এবং তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপহারসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত ও মসজিদ কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহবুব উল্লাহ, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক হাজী ইউসুফ আলী, মসজিদ কমিটির সহসভাপতি হাজী কাদের এবং অর্ণিবান ক্রীড়া সংঘের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর