মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
লক্ষীনারায়ণ দুর্গা মন্দিরে বিসর্জন নয়, চলবে নিত্যপূজা: টনি মল্লিক আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা! ​ফতুল্লায় বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ: দলিল লেখক ‘লুচ্চা পাভেল’ গ্রেপ্তার তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা: রিয়াদ চৌধুরী নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লায় উত্তাল সাংবাদিক সমাজ আমতলীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ৮ বছরের এলমা সাহেব আলীকে গুলি করে হত্যা প্রধান অভিযুক্ত রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর! বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, অনিয়মের দায়ে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল

আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাকদান গ্রামের বারেক সিকদার বাড়ির অসহায় বৃদ্ধা জয়তনের পাশে দাঁড়িয়েছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। তাঁর জন্য এক মাসের প্রয়োজনীয় বাজারসামগ্রী প্রদান করেছে সংগঠনটি। অসহায় এই বৃদ্ধার পাশে দাঁড়ানোর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হায়াতুজ্জামান মিরাজ মৃধার নির্দেশনায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

বাজারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সদস্য রাকিবুল ইসলাম ও মাইনুল ইসলাম রাজু।

স্থানীয়দের মতে, সমাজের অসহায় ও বয়স্ক মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে সহমর্মিতা, ভালোবাসা ও মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও সংগঠনটি যেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত রাখে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটির সদস্যরা মনে করেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়।

মানবিকতার বন্ধনে, মানুষের পাশে—স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর