বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর! বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, অনিয়মের দায়ে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল নবীগঞ্জে স্কুল শিক্ষিকার ফ্ল্যাটে মিনি পতিতালয় ও মাদকের কারবার: দুই নারীসহ ৩ জন আটক মমিনের ওপর হামলার প্রতিবাদে কে-গাতী ইউনিয়ন যুবদলের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম আমতলীতে ইউপি কর্মকর্তার পকেটে রাজস্বের লাখ লাখ টাকা! মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত ফতুল্লায় বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার আবারও পৌর শ্মশানে ঢুকতে অপরাধের মহানায়ক সবুজের অপচেষ্টা!

বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, অনিয়মের দায়ে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল

মোঃ শরীফুল ইসলাম, বন্দর / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
‎
মঙ্গলবার (১৩ অক্টোবর ) দুপুরে তিনি এই কমপ্লেক্সটি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, শ্রমজীবী নারীদের আবাসন সুবিধা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
‎
‎পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, হামলার পর থেকে প্রবাসীদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। পাশাপাশি তাঁদের সতর্ক থাকার এবং যেকোনো সমস্যায় দ্রুত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
‎
‎বিদেশে কর্মী পাঠানোর নামে চলমান প্রতারণা প্রসঙ্গে মন্ত্রী কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এ ধরনের প্রতারণা চিরতরে বন্ধ করতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
‎
‎তিনি আরও বলেন, অনেক ট্রাভেল এজেন্সি বিদেশে শ্রমিক পাঠানোর কার্যক্রম পরিচালনা করছে, অথচ এটি তাদের কাজের আওতাভুক্ত নয়। এই খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিদেশে কর্মী পাঠানোর প্রতিটি স্তর অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎পরিদর্শনকালে মন্ত্রী মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর