মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
টিয়াখালীর সাধারণ মানুষের চক্ষু সমস্যা সমাধানে গাজী মো. সুমনের ব্যতিক্রমী উদ্যোগ অন্য সব শিশুদের মতো হাটতে চায় আরাফাত: প্রয়োজন শুধু তিন লাখ টাকা  আবারও ভাইরাল পরীমনির কয়েক মিনিটের ভিডিও! আদালত চত্বরে পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন সেই সাংবাদিক! কলাপাড়ায় ভবঘুরে মানুষের ভরসার নাম মিন্টু শ্রমিক নেতা ইসমাইল হোসেন মুরব্বীর ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা সাড়ে ৭ লাখ টাকা বকেয়া রেখেই শহীদ কম্পিউটারে নতুন মিটার, নেপথ্যে ৮৪ হাজারের কারসাজি! কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেও উত্তাল শ্রমিকরা, পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘরে হামলা, বৃদ্ধা মা ও ছেলে আহত

ফতুল্লায় বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২২০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তর ভূঁইগড় এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধে তরুণীকে হত্যা করে মরদেহটি বস্তায় ভরে সেখানে ফেলে রাখা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২৪ বছর। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পিঠ ও গলায় আঘাতের চিহ্ন থাকলেও সেগুলো ছুরিকাঘাতের নয়। মুখেও চড়-থাপ্পড়ের আঘাতের চিহ্ন দেখা গেছে। তাঁর পরনে ছিল সালোয়ার-কামিজ।

পুলিশ জানায়, লিংক রোডের পাশে একটি বস্তার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ওসি মাহাবুব আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত শনিবার রাতে তরুণীকে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর