বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হারুন হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৬টা ১০ মিনিটের দিকে আমতলী থানার ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকার আদেল উদ্দিন হাওলাদারের বাড়ির সামনে জামে মসজিদের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলার পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে আমতলী থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) মোঃ শওকত হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় হারুন হাওলাদারকে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হারুন হাওলাদার আড়পাঙ্গাশিয়া এলাকার মোঃ ইছাহাক আলী হাওলাদারের ছেলে।
আমতলী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।