বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই লক্ষীনারায়ণ দুর্গা মন্দিরে বিসর্জন নয়, চলবে নিত্যপূজা: টনি মল্লিক আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা! ​ফতুল্লায় বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ: দলিল লেখক ‘লুচ্চা পাভেল’ গ্রেপ্তার তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা: রিয়াদ চৌধুরী নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লায় উত্তাল সাংবাদিক সমাজ আমতলীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ৮ বছরের এলমা সাহেব আলীকে গুলি করে হত্যা প্রধান অভিযুক্ত রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর!

বন্দরে চাঞ্চল্যকর টুটুল হত্যা মামলার আসামি ‘নয়ন গ্রুপ’ প্রধান নয়ন গ্রেফতার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৯২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দরে টুটুল হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও কিশোর গ্যাং ‘নয়ন গ্রুপ’-এর প্রধান মো. নয়নকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ (সিপিসি-১, কালিরবাজার ক্যাম্প)। গ্রেফতারকৃত নয়ন বন্দর এলাকার খোকা মিয়া ওরফে খোকনের ছেলে।

র‍্যাব জানায়, নয়ন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বন্দর থানায় হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে, যার মধ্যে একটিতে তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী নয়নের বিরুদ্ধে চলমান মামলাগুলো হলো:

২০১৭ সালের ডিসেম্বর মাসের মারামারি ও হত্যাচেষ্টা সংক্রান্ত মামলা (নং-২৪)

২০২১ সালের মার্চ মাসের চুরি ও অবৈধ মালামাল রাখার মামলা (নং-৪৫, এতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে)

২০২১ সালের সেপ্টেম্বর মাসের সংঘবদ্ধ হামলা ও আঘাতের মামলা (নং-২১)

২০২৩ সালের জুন মাসের ছিনতাই ও ডাকাতির মামলা (নং-৪৬)

২০২৪ সালের জানুয়ারি মাসের চোরাই মাল কেনাবেচার মামলা (নং-২)

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর