বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় আওয়ামী নেতা পিতা-পুত্রের তাফালিং,জমি দখলের অপচেষ্টা লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান ফতুল্লায় র‍্যাবের অভিযান: ঝোপের ভেতর থেকে বিদেশি এয়ার রাইফেল উদ্ধার একজনকে আটকের পর মিলল গোডাউনের সন্ধান: বিদেশি মদসহ গ্রেপ্তার- ২ আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী আটক, প্রশংসিত আনসার সদস্যরা ফতুল্লায় শীর্ষ দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত মাটি কাটার দিনমজুর থেকে কোটিপতি: মসজিদের টাকায় ফতুল্লায় বাবুল-হেনার রাজপ্রাসাদ সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ আমতলীতে আদালত অবমাননায় অস্ত্র মামলার আসামি রনি’র ২ মাসের কারাদণ্ড

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবারে (২ সেপ্টেম্বর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের লক্ষ্যে সংস্থার উপপরিচালক মো. জাহিদ কালামকে প্রধান করে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুদক।

অভিযুক্ত অন্য তিন কর্মকর্তা হলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়োগ, বদলি ও পদায়নে স্বজনপ্রীতি ও অনিয়ম এবং সিন্ডিকেটের মাধ্যমে কেনাকাটা ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন আসিফ মাহমুদ। পরবর্তীতে ২০২৫ সালের ডিসেম্বরে তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন এবং বর্তমানে দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর