বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী আটক, প্রশংসিত আনসার সদস্যরা ফতুল্লায় শীর্ষ দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত মাটি কাটার দিনমজুর থেকে কোটিপতি: মসজিদের টাকায় ফতুল্লায় বাবুল-হেনার রাজপ্রাসাদ সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ আমতলীতে আদালত অবমাননায় অস্ত্র মামলার আসামি রনি’র ২ মাসের কারাদণ্ড আঘাত গায়ে লাগেনি, লেগেছে কলিজায়’ হামলার শিকার বিএনপি নেতা রুহুল আমিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভুলভাল’ কাগজেই বৈধ চোরাই বালু? বারহাট্টায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাপ কামিয়েছি, ধুয়ে-মুছে মরতে চাই’ পপির নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বললেন নায়িকা নামধারী বিএনপি’র নেতৃবৃন্দ থেকে সতর্ক থাকার নির্দেশ দিলেন এমপি কালাম

ফতুল্লায় শীর্ষ দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত

মো. সোহেল আহমেদ / ১৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহন আহমেদ (মমিন)-এর প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব ধরনের পদ স্থগিত করা হয়েছে।

আজ (২ সেপ্টেম্বর, ২০২৬) ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক এড. আবদুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লা থানার রামারবাগ এলাকার জালাল আহমেদের ছেলে মোহন আহমেদ (মমিন)-এর বিরুদ্ধে ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতাদের ওপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ উত্থাপিত ও তা প্রমাণিত হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ০২/০৯/২০২৬ ইং তারিখ থেকে তাকে ফতুল্লা থানা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে স্থগিত করা হলো।

উল্লেখ, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার রামারবাগ এলাকার সুপার স্টার কোম্পানির একটি ট্রাকের ধাক্কায় মোহনের বাড়ির বাইরের একটি সিঁড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে, মোহন, আলতাফসহ কয়েকজন ট্রাক চালককে মারধরসহ ট্রাকটি রাস্তায় মাঝখানে দাড় করিয়ে রাখেন। এতে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার ও সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিষয়টি দেখতে পান। ​

এ সময় বিএনপি নেতা রুহুল আমিন সিকদার প্রতিবাদ জানিয়ে বলেন, এভাবে চড়-থাপ্পড় না মারলেও পারতেন। এ কথা বলা মাত্রই আলতাফ ও মোহন গংরা ক্ষিপ্ত হয়ে রুহুল আমিন সিকদারের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীদের এই হামলায় তারা দুজন গুরুতর আহত হন।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ জানান, দলে শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখতে যেকোনো অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর