মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করেন ডিসি রায়হান কবির

বিশাল আহমেদ / ৭১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

বৃহস্পতিবার (২০আগষ্ট) দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের ৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশনে যান এসময় তিনি বিদ্যালয়ের শ্রেনিকক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের সার্বিক খুঁজখবর নেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস,এম,ফয়েজ উদ্দিন, ৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফেসদৌস রহমান, পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন, শিক্ষানুরাগী রাকিবুল দেওয়ান ও ৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী রায়সহ অন্যান্য শিক্ষক,শিক্ষিকারা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর