মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জের আদর্শনগরে মধ্যরাতে মাদকের হাট, বাড়ছে চুরি-ছিনতাই জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর প্রকাশ্যে মাদক ব্যবসা!! ফতুল্লায় জমি দখলের চেষ্টায় রিফাতগংদের হামলা, ভাঙচুর ও কুপিয়ে জখম বহিষ্কৃত নেতাকে নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভা: প্রশ্নবিদ্ধ দলীয় শৃঙ্খলা ইসলামী অর্থনীতি ও হালাল শিল্প নিয়ে BICCI-এর ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেন: এম. মুফাজ্জল ইবনে মাহফুজ আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে রাজপথে শিক্ষার্থী-জনতা, অবরোধ ঢাকা-কুয়াকাটা মহাসড়ক নেত্রকোনায় শ্রমিকের মাথায় রডের আঘাত, শিক্ষক রাজিবের বিরুদ্ধে থানায় অভিযোগ সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা, মাদকের গোপন ভিডিও ফাঁস জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকার মাদক বিক্রেতা মুন্নুকে গ্রেফতারের দাবী! আমতলীতে মাঠে ফিরছে তারুণ্য, ‘শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলে’ প্রথম পুরস্কার ফ্রিজ

সিদ্ধিরগঞ্জের আদর্শনগরে মধ্যরাতে মাদকের হাট, বাড়ছে চুরি-ছিনতাই

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ঘড়ির কাঁটায় রাত ১১টা। চারপাশে যখন সাধারণ মানুষের ঘুমানোর প্রস্তুতি, ঠিক তখনই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকায় নেমে আসে অপরাধের অন্ধকার। গভীর রাতের নিস্তব্ধতার সুযোগ নিয়ে আদর্শনগর মেলার মাঠ ও আশপাশের অলিগলিতে গড়ে ওঠে মরণনেশা হিরোইন ও ইয়াবার রমরমা হাট, যা চলে ভোররাত পর্যন্ত।

​সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আদর্শনগর মেলার মাঠটিকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে চিহ্নিত কিছু মাদক কারবারি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এখানে বাড়ে বহিরাগত মাদকসেবী ও বিক্রেতাদের আনাগোনা। ভিডিও চিত্রেও মেলে এর সত্যতা, লাইটের আলোর নিচে একাধিক সন্দেহভাজন যুবককে প্রকাশ্যে ঘোরাফেরা ও গোপনে লেনদেন করতে দেখা যায়। কোনো আইনের তোয়াক্কা না করেই চলছে এই কেনাবেচা।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আদর্শনগরের এই পরিস্থিতি নিয়ে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে জানানো সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ফলে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে চক্রটি।

​এই মাদক কারবারের প্রত্যক্ষ প্রভাব পড়ছে এলাকার শান্তিশৃঙ্খলায়। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, রোড-ছিনতাইসহ নানা অপরাধ। রাতের বেলায় সাধারণ মানুষ স্বাভাবিক চলাচলের নিরাপত্তা হারিয়েছেন। আর এই সর্বনাশা মাদকের ছোবলে পড়ে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাচ্ছে স্থানীয় যুবসমাজ।

​এলাকাবাসীর একটাই জোর দাবি, আদর্শনগরের মাদকের এই গোপন সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে দ্রুত সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালনা করা হোক।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর