রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা, মাদকের গোপন ভিডিও ফাঁস জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকার মাদক বিক্রেতা মুন্নুকে গ্রেফতারের দাবী! আমতলীতে মাঠে ফিরছে তারুণ্য, ‘শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলে’ প্রথম পুরস্কার ফ্রিজ ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ফতুল্লায় বিদেশি পিস্তলসহ গুলিবিদ্ধ জসিম ও মোহন গ্রেপ্তার, আহত দুই এসআইসহ ৩ পুলিশ আমতলীতে অসুস্থ সুমাইয়ার পাশে ‘স্বপ্নছোঁয়া’, দুঃসময়ে সহযোদ্ধারাই বাড়ালেন সহযোগিতার হাত সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা খেলা’ ছেড়ে ‘যুদ্ধের’ ডাক শামীম ওসমানের

সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা, মাদকের গোপন ভিডিও ফাঁস

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার ৩ নং ওয়ার্ডের আদর্শনগর এলাকার মেলার মাঠ ও সংলগ্ন অলিগলিতে দিনদুপুরে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের মহোৎসব চলছে। সাম্প্রতিক কিছু সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওচিত্রে উঠে এসেছে এমন উদ্বেগের চিত্র, যা দেখে তীব্র ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ভিডিওচিত্রে দেখা যায়, জনাকীর্ণ এলাকার অলিগলি ও খোলা স্থানে কতিপয় যুবক কোনো ভয়ভীতি ছাড়াই প্রকাশ্যে মাদক কারবার চালাচ্ছে। সিসিটিভি ফুটেজে একাধিক যুবককে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে মাদক লেনদেন ও বেচাকেনা করতে দেখা যায়। শুধু তাই নয়, পার্শ্ববর্তী খোলা জায়গায় ঝোপঝাড় ও কলাগাছের আড়ালে বসে প্রকাশ্যে বসে মাদকের আড্ডা ও সেবনের চিত্রও ধরা পড়ে। এ সময় আশপাশ দিয়ে পথচারীদের যাতায়াত থাকলেও মাদকসেবীদের অবাধ বিচরণ অব্যাহত থাকে।

মেলার মাঠ ও আদর্শনগর এলাকার বাসিন্দারা জানান, এলাকার এই মাদক চক্রের কারণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিন কিংবা রাত যেকোনো সময়েই বখাটে ও মাদকসেবীদের আনাগোনা লেগেই থাকে। ফলে নারী, শিশু ও শিক্ষার্থীদের চলাচলে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। সামাজিক পরিবেশ বিনষ্টের পাশাপাশি এলাকায় চুরি-ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে এ ধরনের অপকর্ম চললেও কার্যকর কোনো স্থায়ী পদক্ষেপ না থাকায় মাদকসেবী ও কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা দ্রুত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদার এবং প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জোরালো দাবি জানিয়েছেন।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর