বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আজিজুল হত্যা মামলা: সাক্ষীকে শিকলবন্দি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানা থেকেও মিলছে না নিরাপত্তা! বাসি খাবার, নোংরা রান্নাঘর- বন্দর খেয়াঘাটে হোটেল মালিককে জরিমানা নূর মসজিদের পাশে বালুর মাঠে অভিযান, গাঁজাসহ গ্রেফতার ৫ গোপন বৈঠক থেকে নাশকতার ছক: প্রকাশ্যে আওয়ামী দোসর শিবু ও দীপক বকশীগঞ্জে অনলাইন ভিত্তিক সার বিতরণ বিষয়ক অবহিতকরণ সভা ওস্তাদ-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে? আমতলীতে খাচাবন্দী দুই টিয়াসহ ৭ পাখি উদ্ধার, বনে অবমুক্ত ফতুল্লার ভূইঘরে ফেসবুকে অবৈধ অস্ত্রের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি ফতুল্লায় রাতের আঁধারে বেকু কেটে বিক্রি! বিএনপি নেতা শিপনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ হাটহাজারীতে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

বকশীগঞ্জে অনলাইন ভিত্তিক সার বিতরণ বিষয়ক অবহিতকরণ সভা

‎মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি / ৬১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে অনলাইনভিত্তিক ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (FDMS)-এর মাধ্যমে সার বিতরণ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন, FDMS-এর ডেভেলপার হৃদয় হাসান রাফি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‎সভায় অনলাইনভিত্তিক সার বিতরণ ব্যবস্থাপনা, সার বিতরণের তথ্য সংরক্ষণ, ডিলারদের সার ক্রয়-বিক্রয়ের হিসাব এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

‎সভায় জানানো হয়, FDMS-এর মাধ্যমে একজন কৃষক তাঁর জমির পরিমাণ অনুযায়ী নির্ধারিত পরিমাণের বেশি সার কিনতে পারবেন না। ফলে একজন কৃষকের সার গ্রহণের তথ্য অনলাইনে সংরক্ষিত থাকবে এবং একই কৃষক অতিরিক্ত সার নেওয়ার সুযোগ পাবেন না।

‎এ ছাড়া উপজেলার প্রতিটি সার ডিলারের দৈনিক সার ক্রয় ও বিক্রয়ের তথ্য অনলাইনে নিয়মিত পর্যবেক্ষণ করা যাবে। এর ফলে সার বিতরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় জানানো হয়।

বক্তারা বলেন, FDMS চালুর মাধ্যমে সার বিতরণ কার্যক্রম আরও আধুনিক ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে প্রকৃত কৃষকের কাছে সহজ ও সুষ্ঠুভাবে সার পৌঁছে দেওয়া এবং সার বিতরণের সার্বিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ আরও কার্যকর হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর