মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
‎বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক প্রদান কলমাকান্দায় বালু খেকো সিন্ডিকেটের তাণ্ডব: ভাঙন আতঙ্কে গজারমারিবাসী এরিব্স স্কুলে শাসনের নামে বেত্রাঘাত? শিক্ষক ফারুকের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ আমতলীতে মাছের ঘেরে গাছসহ সড়ক ধস, ঝুঁকিতে আরও ১০০ মিটার গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছাড়াতে ‘নৌবাহিনী কমান্ডার’ পরিচয়ে ফোন বারহাট্টায় ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ফতুল্লায় ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’-এর নতুন কার্যালয় উদ্বোধন ফতুল্লায় বিএনপি নেতাদের ওপর হামলা: নেপথ্যে ‘মাস্টারমাইন্ড’ কারা, উঠছে প্রশ্ন কেককেটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন দলিল লেখক ও তল্লাশীকারক সমিতি সিদ্ধিরগঞ্জে গণ-অধিকার পরিষদ নেতা ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ

‎বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক প্রদান

‎মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

‎জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরসভার মার্কাজ মসজিদ সংলগ্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আট দোকানির মাঝে নগদ অর্থের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের হাতে নগদ অর্থের চেক তুলে দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সমাজসেবক আনুপ কুমার সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।জানা গেছে, গত ৩০ আগস্ট (রবিবার) রাতে বকশীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের আটটি দোকান আগুনে পুড়ে যায়। আগুনে দোকানের মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর