মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কলমাকান্দায় বালু খেকো সিন্ডিকেটের তাণ্ডব: ভাঙন আতঙ্কে গজারমারিবাসী এরিব্স স্কুলে শাসনের নামে বেত্রাঘাত? শিক্ষক ফারুকের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ আমতলীতে মাছের ঘেরে গাছসহ সড়ক ধস, ঝুঁকিতে আরও ১০০ মিটার গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছাড়াতে ‘নৌবাহিনী কমান্ডার’ পরিচয়ে ফোন বারহাট্টায় ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ফতুল্লায় ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’-এর নতুন কার্যালয় উদ্বোধন ফতুল্লায় বিএনপি নেতাদের ওপর হামলা: নেপথ্যে ‘মাস্টারমাইন্ড’ কারা, উঠছে প্রশ্ন কেককেটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন দলিল লেখক ও তল্লাশীকারক সমিতি সিদ্ধিরগঞ্জে গণ-অধিকার পরিষদ নেতা ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: নারায়ণগঞ্জে ৫ ভেন্যুতে লড়বে ৯০টি প্রতিষ্ঠান

কলমাকান্দায় বালু খেকো সিন্ডিকেটের তাণ্ডব: ভাঙন আতঙ্কে গজারমারিবাসী

নেত্রকোনা জেলা প্রতিনিধি: মোঃ বাবুল / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদীসহ বিভিন্ন পাহাড়ি ছড়া ও নদ-নদী থেকে দিন-রাতে সমানতালে চলছে অবৈধ বালু লুটপাটের মহোৎসব। একটি বেপরোয়া চোরাই সিন্ডিকেটের এই আগ্রাসী তৎপরতায় তীব্র ভাঙনের মুখে পড়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ রাস্তাঘাট, ঐতিহ্যবাহী বাজার ও সাধারণ মানুষের মাথা গোঁজার শেষ আশ্রয়স্থল বসতভিটা।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলা এই অবৈধ বাণিজ্যের কারণে পুরো এলাকা এখন চরম শ্রীহীন ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।অনুসন্ধানে জানা যায়, কলমাকান্দা উপজেলা সদর থেকে প্রায় ৫-৭ কিলোমিটার দূরে অবস্থিত খারনৈ ইউনিয়নের দুর্গম গজারমারি গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা নদী ও ছড়াগুলো এখন বালু খেকোদের মূল লক্ষ্যবস্তু।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে দিন ও রাতের আঁধারে বড় বড় নৌকা ‘ নোঙর করে অবাধে বালু কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি নদী ও আশপাশের চর ভেঙে পড়া বালু পানিতে ডুব দিয়ে ও বালতি দিয়ে খুঁড়ে নৌকাযোগে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে নদীর দুই পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়ে যাচ্ছে শত শত একর উর্বর ফসলি জমি, যা স্থানীয় কৃষি ও প্রকৃতির ভারসাম্যকে এক চরম অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে জানান, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা এই শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে কেউ সাহস পাচ্ছেন না।

আগে যেখানে কিছুটা আড়ালে-আবডালে এই অবৈধ কাজ চলত, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতির আরও চরম অবনতি ঘটেছে। এখন সম্পূর্ণ প্রকাশ্যে ও নির্বিচারে চলছে এই লুণ্ঠন। স্থানীয়দের অনুমান, গত কয়েক মাসেই কেবল গজারমারি নদী এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার বালু অবৈধভাবে লুটে নিয়েছে এই চক্র।উত্তোলন করা এই বালু প্রথমে উপজেলার বিভিন্ন পয়েন্টে স্তূপ করে অবৈধ উপায়ে মজুত করা হচ্ছে। পরবর্তীতে তা নৌপথে ও ট্রাকে করে নেত্রকোনা জেলা শহরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে চড়া দামে পাচার করা হচ্ছে।

দুর্গম এলাকা হওয়ায় রাতের আঁধারে যখন এই লুটপাট চলে, তখন প্রশাসনকে সময়মতো জানানো সত্ত্বেও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা সম্ভব হয় না বলে দাবি স্থানীয়দের।এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “একটি নির্দিষ্ট সিন্ডিকেট দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

বিষয়টি আমরা গুরুত্বের সাথে খোঁজ নিয়ে দেখছি ,প্রাকৃতিক ভারসাম্য ও গ্রামীণ জনপদ রক্ষা করতে কলমাকান্দা উপজেলা প্রশাসন, স্থানীয় পরিবেশবাদী সংগঠন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন গজারমারিবাসী। তারা অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িত সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর