মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা! ​ফতুল্লায় বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ: দলিল লেখক ‘লুচ্চা পাভেল’ গ্রেপ্তার তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা: রিয়াদ চৌধুরী নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লায় উত্তাল সাংবাদিক সমাজ আমতলীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ৮ বছরের এলমা সাহেব আলীকে গুলি করে হত্যা প্রধান অভিযুক্ত রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর! বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, অনিয়মের দায়ে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল নবীগঞ্জে স্কুল শিক্ষিকার ফ্ল্যাটে মিনি পতিতালয় ও মাদকের কারবার: দুই নারীসহ ৩ জন আটক মমিনের ওপর হামলার প্রতিবাদে কে-গাতী ইউনিয়ন যুবদলের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

নেত্রকোনায় জনসমুদ্রে পরিণত বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নেত্রকোনা জেলা প্রতিনিধি, মোঃ বাবুল / ৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ ১ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) জেলা বিএনপির উদ্যোগে এক ঐতিহাসিক ও বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সকাল থেকেই জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড এবং বাদ্যযন্ত্রসহকারে নেত্রকোনা জেলা সদরে জড়ো হতে থাকেন। দুপুরের আগেই নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শহর।পরবর্তীতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল ও দৃষ্টিনন্দন র্যালি বের করা হয়।

র্যালিতে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ জনতার ঢল নামে, যা একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।র্যালি শেষে নেত্রকোনার স্থানীয় পাবলিক হলে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।বক্তারা তাঁদের বক্তব্যে দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দলের গৌরবময় ইতিহাস শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

 

একই সাথে দলীয় ঐক্য সুদৃঢ় রেখে আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচি সফল করার আহ্বান জানান।উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও পৌর কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সংহতি প্রকাশ করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর