বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আজিজুল হত্যা মামলা: সাক্ষীকে শিকলবন্দি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানা থেকেও মিলছে না নিরাপত্তা! বাসি খাবার, নোংরা রান্নাঘর- বন্দর খেয়াঘাটে হোটেল মালিককে জরিমানা নূর মসজিদের পাশে বালুর মাঠে অভিযান, গাঁজাসহ গ্রেফতার ৫ গোপন বৈঠক থেকে নাশকতার ছক: প্রকাশ্যে আওয়ামী দোসর শিবু ও দীপক বকশীগঞ্জে অনলাইন ভিত্তিক সার বিতরণ বিষয়ক অবহিতকরণ সভা ওস্তাদ-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে? আমতলীতে খাচাবন্দী দুই টিয়াসহ ৭ পাখি উদ্ধার, বনে অবমুক্ত ফতুল্লার ভূইঘরে ফেসবুকে অবৈধ অস্ত্রের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি ফতুল্লায় রাতের আঁধারে বেকু কেটে বিক্রি! বিএনপি নেতা শিপনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ হাটহাজারীতে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

আমতলীতে খাচাবন্দী দুই টিয়াসহ ৭ পাখি উদ্ধার, বনে অবমুক্ত

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি / ৭১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

বরগুনার আমতলীতে খাঁচায় বন্দী করে বিক্রির জন্য রাখা দুটি টিয়াপাখি, দুটি অস্ট্রেলিয়ান ঘুঘু ও তিনটি দেশি ঘুঘুসহ সাতটি পাখি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। পরে উদ্ধার করা পাখিগুলো বনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকার ‘পাখি সাজঘর’ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে পাখিগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে নিরাপদ পরিবেশে পাখিগুলো বনে অবমুক্ত করা হয়।

জানা গেছে, পটুয়াখালী এনিম্যাল লাভারসের টিম লিডার মো. আমিরুল ইসলাম ও সহযোগী টিম লিডার তুষার আহমেদের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক অভিযান পরিচালনা করেন। এ সময় ‘পাখি সাজঘর’-এর মালিক মো. কবির হোসেন ওরফে ‘পাখি কবিরের’ কাছ থেকে খাঁচায় বন্দী অবস্থায় দুটি টিয়াপাখি, দুটি অস্ট্রেলিয়ান ঘুঘু ও তিনটি দেশি ঘুঘু উদ্ধার করা হয়।

পটুয়াখালী এনিম্যাল লাভারসের আমতলী উপজেলা টিম লিডার মো. আমিরুল ইসলাম বলেন, “উপজেলা প্রশাসনের সহযোগিতা আমাদের কাজে অনুপ্রাণিত করে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ১৮(ক) ধারায় বন্যপ্রাণী শিকার, ধরা, ক্রয়-বিক্রয়, জবরদখলে রাখা ও পাচার করা দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় পাখি সাজঘরের মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। উদ্ধার করা সাতটি পাখি বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, পটুয়াখালী এনিম্যাল লাভারসের সদস্যদের এমন উদ্যোগকে স্বাগত জানাই। অবৈধভাবে পাখি শিকার ও ব্যবসার সঙ্গে জড়িতদের সতর্ক করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর