বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আজিজুল হত্যা মামলা: সাক্ষীকে শিকলবন্দি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানা থেকেও মিলছে না নিরাপত্তা! বাসি খাবার, নোংরা রান্নাঘর- বন্দর খেয়াঘাটে হোটেল মালিককে জরিমানা নূর মসজিদের পাশে বালুর মাঠে অভিযান, গাঁজাসহ গ্রেফতার ৫ গোপন বৈঠক থেকে নাশকতার ছক: প্রকাশ্যে আওয়ামী দোসর শিবু ও দীপক বকশীগঞ্জে অনলাইন ভিত্তিক সার বিতরণ বিষয়ক অবহিতকরণ সভা ওস্তাদ-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে? আমতলীতে খাচাবন্দী দুই টিয়াসহ ৭ পাখি উদ্ধার, বনে অবমুক্ত ফতুল্লার ভূইঘরে ফেসবুকে অবৈধ অস্ত্রের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি ফতুল্লায় রাতের আঁধারে বেকু কেটে বিক্রি! বিএনপি নেতা শিপনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ হাটহাজারীতে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

বাসি খাবার, নোংরা রান্নাঘর- বন্দর খেয়াঘাটে হোটেল মালিককে জরিমানা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

বন্দরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার বিক্রির অভিযোগে ‘ক্যাফে শাহ পরান’ হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হোটেল পরিচালনার প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটির মালিককে এ অর্থদণ্ড দেওয়া হয়।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বন্দর ১ নম্বর খেয়াঘাট সংলগ্ন যুবরাজ সুপার মার্কেটে অবস্থিত হোটেলটিতে এ অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘ক্যাফে শাহ পরান’ হোটেলে গিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির বিষয়টি দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি হোটেল পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি মালিকপক্ষ।

‎পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় অপরাধের দায়ে হোটেল মালিক ফরিদকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎অভিযান শেষে হোটেলের রান্নাঘরসহ পুরো পরিবেশ পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং হোটেল পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।

‎এদিকে অভিযান চলাকালে ওই এলাকার লাইভ বেকারী, মিঠা বেকারী ও রোজা বেকারীও পরিদর্শন করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার।

‎ এ সময় তিনি বেকারিগুলোর খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখা, উৎপাদন প্রক্রিয়ায় পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সার্বিক পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর