মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

ফতুল্লায় ১২ মামলার আসামি কালা জসিম গ্রেফতার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Oplus_131072

নারায়ণগঞ্জের ফতুল্লায় খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলাসহ মোট ১২টি মামলার এজাহারনামীয় আসামি ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম ওরফে কালা জসিমকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

​গতকাল শুক্রবার (২১ আগস্ট) রাতে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব গোপালনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম পূর্ব গোপালনগর এলাকার ফজর আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ওয়াসিম খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

​ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত কালা জসিম এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কিত একাধিক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুব আলম জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর