নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ী ছেলে ও ছেলের বৌ এর যন্ত্রনায় দুর্বিসহ জীবন অতিবাহিত করছে এক বৃদ্ধ বাবা। কখনো জমি লিখে দেওয়ার জন্য চাঁপ প্রয়োগ আবার কখনো বা মাদক ব্যবসার চালান দেওয়ার জন্য করা হচ্ছে নির্যাতন। ছেলে এবং ছেলের বৌর অব্যাহত নির্যাতনে অতিষ্ট হয়ে নিজের ভিটেমাটি ছেড়ে দিয়েও জীবনের নিরাপত্তা পাচ্ছেন না বৃদ্ধ বাবা।
এ বিষয়ে ২১ (আগষ্ট) শুক্রবার দুপুরে অসহায় ওই বাবা আনোয়ার হোসেন তার ছেলে সুজন এবং ছেলের বৌ রাবেয়ার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ফতুল্লার ধর্মগঞ্জ চতলারমাঠ গাউছিয়া মার্কেট এলাকায় বসবাস করেন দরিদ্র আনোয়ার হোসেন। বয়সের ভারে নুয়ে পড়লেও তার উর্পাজন করা ছেলে সুজন কোন প্রকার খোঁজ খবর রাখেন না তার। উল্টো মাদকাসক্ত ছেলে তার জমি লিখে দেওয়ার জন্য চাঁপ প্রয়োগ করে আসছেন এমনকি মাদক ব্যবসা করবে এর চালান সংগ্রহ করে দিতেও চাপ প্রয়োগ করা হচ্ছে। মাদকাসক্ত ছেলে সুজনের কথা মত জমি লিখে না দেওয়া এবং মাদক বিক্রির জন্য কোন ধরনের সহযোগিতা করা হবে না এমনটা সাফ জানিয়ে দেয়া হয়। এর পরই ক্ষিপ্ত হয়ে পাষন্ড ছেলে সুজন এবং ছেলের বৌ তাকে অমানবিক নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে কুলাঙ্গার সন্তান সুজন ধারালো ছোড়া দিয়ে কুপ দেওয়ার সময় স্থানীয় লোকজন ধরে ফেলে। কোন রকম নিজের জীবন বাচিঁয়ে পালিয়ে এসে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করার মাধ্যমে পুলিশের দ্বারস্থ হউন বৃদ্ধ বাবা আনোয়ার হোসেন।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় অভিযোগ আমরা পেয়ে সুজনকে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রেরন করা হয়েছিল। কিন্তু বাড়ীতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।