মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের এক বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল)-এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক (বিপিএম)-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে পূর্ব ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের তল্লাশি করে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার পায়াতলী গ্রামের মৃত নুর হোসেনের মেয়ে সালেহা বেগম (৪০), নারায়ণঞ্জের খানপুর কলেজ রোড এলাকার আব্দুল কাদেরের ছেলে সাহেদ কাদের (২১) এবং জামালপুরের সরিষাবাড়ী থানার নান্দিনা গ্রামের মোঃ জুয়েলের ছেলে মোঃ সুজন (১৯)। তারা সবাই বর্তমানে ফতুল্লার ইসদাইর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

গ্রেফতারকৃতদের নাম-ঠিকানা যাচাই ও তথ্যভাণ্ডার (পিসিপিআর) পর্যালোচনা করে পুলিশ জানায়, আসামি প্রত্যেকের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধ ও সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর