বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই লক্ষীনারায়ণ দুর্গা মন্দিরে বিসর্জন নয়, চলবে নিত্যপূজা: টনি মল্লিক আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা! ​ফতুল্লায় বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ: দলিল লেখক ‘লুচ্চা পাভেল’ গ্রেপ্তার তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা: রিয়াদ চৌধুরী নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লায় উত্তাল সাংবাদিক সমাজ আমতলীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ৮ বছরের এলমা সাহেব আলীকে গুলি করে হত্যা প্রধান অভিযুক্ত রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর!

সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা, মাদকের গোপন ভিডিও ফাঁস

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার ৩ নং ওয়ার্ডের আদর্শনগর এলাকার মেলার মাঠ ও সংলগ্ন অলিগলিতে দিনদুপুরে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের মহোৎসব চলছে। সাম্প্রতিক কিছু সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওচিত্রে উঠে এসেছে এমন উদ্বেগের চিত্র, যা দেখে তীব্র ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ভিডিওচিত্রে দেখা যায়, জনাকীর্ণ এলাকার অলিগলি ও খোলা স্থানে কতিপয় যুবক কোনো ভয়ভীতি ছাড়াই প্রকাশ্যে মাদক কারবার চালাচ্ছে। সিসিটিভি ফুটেজে একাধিক যুবককে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে মাদক লেনদেন ও বেচাকেনা করতে দেখা যায়। শুধু তাই নয়, পার্শ্ববর্তী খোলা জায়গায় ঝোপঝাড় ও কলাগাছের আড়ালে বসে প্রকাশ্যে বসে মাদকের আড্ডা ও সেবনের চিত্রও ধরা পড়ে। এ সময় আশপাশ দিয়ে পথচারীদের যাতায়াত থাকলেও মাদকসেবীদের অবাধ বিচরণ অব্যাহত থাকে।

মেলার মাঠ ও আদর্শনগর এলাকার বাসিন্দারা জানান, এলাকার এই মাদক চক্রের কারণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিন কিংবা রাত যেকোনো সময়েই বখাটে ও মাদকসেবীদের আনাগোনা লেগেই থাকে। ফলে নারী, শিশু ও শিক্ষার্থীদের চলাচলে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। সামাজিক পরিবেশ বিনষ্টের পাশাপাশি এলাকায় চুরি-ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে এ ধরনের অপকর্ম চললেও কার্যকর কোনো স্থায়ী পদক্ষেপ না থাকায় মাদকসেবী ও কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা দ্রুত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদার এবং প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জোরালো দাবি জানিয়েছেন।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর