শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির গ্রেফতার ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১ ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার

ফেক আইডি যারা চালায় তারা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান: রুহুল আমিন সিকদার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ফেক আইডির মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, ফেক আইডি যারা চালায় তারা পিতৃ পরিচয় হীন জারজ সন্তান। পোস্টটির সঙ্গে তিনি দুটি স্ক্রিনশটও সংযুক্ত করেন। সেখানে দেখা যায়, কিছু ফেসবুক পেজ ও আইডি থেকে তার বিরুদ্ধে ছবি সম্পাদনা করে এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট প্রচার করা হয়েছে বলে তিনি দাবি করেছেন।

রুহুল আমিন সিকদার বলেন, একটি কুচক্রী মহল ফেক আইডি ব্যবহার করে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিরুদ্ধে তিনি নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরও বলেন, ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যক্তি চরিত্র হনন, বিভ্রান্তি ছড়ানো এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। এসব কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর