বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে স্ত্রীকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’ বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ জেনে নিন ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! গুপ্ত থেকে উস্কানি দিবেন না,সাহস থাকলে ফতুল্লায় আসুন- অধ্যাঃ মামুন মাহমুদ

ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ সুমন মিয়া (২৭) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সুমন শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বড়কাছনা এলাকার আবুল কাশেম ঘোরামীর ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার শান্তিধারা এলাকায় বসবাস করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে শান্তিধারা এলাকার ১ নম্বর গলিতে বাবু মিয়ার বাড়ির দ্বিতীয় তলার উত্তর পাশের একটি সাবলেট কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ওই কক্ষ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ঘটনাস্থল থেকে সুমন মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর