মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে স্ত্রীকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’ বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ জেনে নিন ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! গুপ্ত থেকে উস্কানি দিবেন না,সাহস থাকলে ফতুল্লায় আসুন- অধ্যাঃ মামুন মাহমুদ

বকশীগঞ্জে স্ত্রীকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে পূর্ব শত্রুতা ও পারিবারিক কলহের জেরে মেহেদী হাসান (২৩) নামের এক যুবককে ডেকে নিয়ে পিটিয়ে জখম ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক বাদী হয়ে মো. জাকারিয়া পারভেজ ওরফে বুলালসহ ৬ জনের নাম উল্লেখ করে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎
‎​অভিযোগ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বাটিজোড় ঝুড়ারপাড় (বড়বাড়ী) গ্রামের মো. আঃ কুদ্দুছের ছেলে মো. মেহেদী হাসানের সাথে প্রতিবেশী জাকারিয়া পারভেজের ভাগ্নি দিপুমনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গত ১০ জুলাই রেজিস্ট্রি কাবিন মূলে পারিবারিকভবে তাদের বিয়ে হয় এবং দিপুমনি মেহেদীর বাড়িতেই সংসার করছিলেন। এর প্রায় দেড় মাস পর দিপুমনি তার মায়ের সাথে পিত্রালয়ে বেড়াতে যান। পরবর্তীতে তাকে ফিরিয়ে আনতে গেলে বিবাদীদের প্ররোচনায় দিপুমনি স্বামীর বাড়িতে আসতে অস্বীকৃতি জানান এবং দুই পরিবারের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।
‎
‎​অভিযোগে আরও উল্লেখ করা হয়, এই বিরোধের জেরে বিবাদীরা মেহেদী ও তার বাবা-মার বিরুদ্ধে জামালপুর নারী ও শিশু আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তাধীন অবস্থায় ১ ও ৪ নম্বর বিবাদী মোবাইল ফোনে যোগাযোগ করে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং অন্যথায় আইনি ব্যবস্থার হুমকি দেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর