বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে স্ত্রীকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’ বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ জেনে নিন ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! গুপ্ত থেকে উস্কানি দিবেন না,সাহস থাকলে ফতুল্লায় আসুন- অধ্যাঃ মামুন মাহমুদ

ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি

মো. সোহেল আহমেদ / ৪৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, এটি কোনো রাজনৈতিক দলের নয়। তাই মসজিদ, পঞ্চায়েত ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের বাইরে রেখে ইমাম, আলেম ও সমাজের সম্মানিত ব্যক্তিদের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পূর্বে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কাশীপুর ইউনিয়নের হাটখোলা বড় মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে স্থানীয় একাধিক সমস্যার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, কাশীপুরের প্রধান সমস্যাগুলো হলো— জলাবদ্ধতা, মাদক, ছিনতাই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয়। এসব কোনো নির্দিষ্ট দলের সমস্যা নয়, বরং পুরো সমাজের সমস্যা। তাই দল-মতের ঊর্ধ্বে উঠে সামাজিক এই ব্যাধিগুলো সমাধানে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও দাপ্তরিক কাজ ত্বরান্বিত করার বিষযে গুরুত্বপূর্ণ একটি উদ্যোগের কথা জানান আব্দুল্লাহ আল আমিন। তিনি উল্লেখ করেন, ফতুল্লা থানার ভৌগোলিক আয়তন ও কর্মপরিধি অনেক বড় হওয়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। এ কারণে ফতুল্লা থানাকে বিভক্ত করে একটি নতুন থানা প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত প্রস্তাব পাঠিয়েছেন তিনি।

উন্নয়ন কর্মকান্ড প্রসঙ্গে তিনি আরও বলেন, যেকোনো ধরনের সরকারি ও সামাজিক উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অনিয়মের বিরুদ্ধে সাধারণ জনগণকেই সোচ্চার হওয়ার পরামর্শ দিয়ে তিনি আশ্বাস দেন, অন্যায়ের বিরুদ্ধে এবং জনস্বার্থে পরিচালিত প্রতিটি ন্যায়সংগত কাজে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন।

বক্তব্য শেষে জুমার নামাজ আদায় করেন এবং নামাজ পরবর্তী সময়ে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ও তাঁদের সার্বিক খোঁজখবর নেন নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর