নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মোঃ মাসুদ ওরফে কসাই মাসুদ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে ফতুল্লার দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোডে চৌধুরী বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করেন অভিযানে থাকা পুলিশ সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ফতুল্লা থানা পুলিশের এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ খান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এলাকায় ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধারে দায়িত্ব পালন করছিলেন। এ সময় দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোডের চৌধুরী বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মাসুদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মোঃ মাসুদ ওরফে কসাই মাসুদ ফতুল্লার দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোডসংলগ্ন ছফুর বাড়ির বাসিন্দা মৃত হাফিজ উদ্দিন এর ছেলে।