রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১ সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া!! সমুদ্রের সুস্থ্য পরিবেশ-অধিকার নিশ্চিতে ম্লান হতে পারে লাখো মৎস্যজীবীর আর্থ-সামাজিক দুর্বলতা ! কলাপাড়ায় ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের ধাক্কা শ্রেণিকক্ষে সস্তাপুরে শালিসি বৈঠকে মাদক কারবারিদের তাণ্ডব, সাংবাদিককে মারধরের চেষ্টা! শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ, চাপে কি বিএনপি সরকার? রূপগঞ্জে এসআরবি’র অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৫ ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেফতার ২ সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেফতার

সমুদ্রের সুস্থ্য পরিবেশ-অধিকার নিশ্চিতে ম্লান হতে পারে লাখো মৎস্যজীবীর আর্থ-সামাজিক দুর্বলতা !

জসীম পারভেজ, কলাপাড়া-পটুয়াখালী / ৫০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

জসীম পারভেজ, নিজস্ব প্রতিবেদক:  আশির দশকের সামুদ্রিক ও নদ-নদী কেন্দ্রিক জেলেদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা এখন সোনালী অতিত। মাছের বংশ বিস্তারে সরকার অবরোধ, নিষেধাজ্ঞা এবং সংরক্ষণ অভিযান পরিচালনা এবং পাশাপাশি প্রনোদনার মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম চলছে। নদ-নদী এবং সাগরে মাছের আকাল দেখাদিয়েছে। একইসঙ্গে জলবায়ূ পরিবর্তনের প্রভাবের সঙ্গে মাছ শিকারের রসদসহ প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতিতে চ্যালেঞ্জের মুখে পরেছে মৎস্য শিল্প এবং হাজারো জেলে পরিবারের জীবন ও জীবীকা। অগ্রাধিকার ভিত্তিতে সমুদ্র এবং নদ-নদীর স্বাবলম্বির সঙ্গে জেলে পরিবারের আর্থ-সামাজিক সুদৃঢ় করা হলে এই শিল্পখাত টিকিয়ে রাখা সম্ভম্বর হবে বলে দাবি বিশেষজ্ঞদের।

দেশের বৃহত্তম মৎস্যবন্দর আলীপুর এবং মহিপুর মৎস্য শিল্পের জন্য বিখ্যাত। সমুদ্রের অতি নিকটে বন্দরটি প্রতিষ্ঠিত হওয়ায় পটুয়াখালী জেলার সকল জেলে বানিজ্যিক ও সামাজিক ভাবে টিকে আছে। জেলে মো. ইউনুচ মাঝি বলেন, এক যুগ আগেও মাছ শিকারের সঙ্গে জড়িত সকল ট্রলার মালিক বা জেলে পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা খুবই ভালো ছিলো। তখন এতো পরিমানে ছোট ফাঁসের অবৈধ এবং নিষিদ্ধ জাল ব্যবহার এবং কাঠের তৈরী ট্রলিং বোট ছিলো না। তখন নির্বিচারে মাছ নিধন না হওয়ায় এবং সাগরের পরিবেশ অনেক ভালো ছিলো। সমুদ্রের সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় ইলিশ মাছের বিচরণ ছিলো অবাধ। সে কারনে প্রচুর মাছ শিকার হওয়ায় আমাদের আর্থসামাজিক অবস্থা খুবই ভালো ছিলো। এখন আর জেলে পেশার সঙ্গে জড়িতদের সেই অবস্থা এবং আর্থিক সক্ষমতা নাই। কেননা জলবায়ূ পরিবর্তনের প্রভাবে সাগরে দূর্যোগ সৃস্টি হওয়ায় মাছ শিকার বন্ধ করে ঘাটে বসে থাকতে হচ্ছে। এতে উপকূলের জেলেদের, ট্রলার মালিকদের এবং ব্যবসায়িদের হাজার কোটি টাকার লোকসান হচ্ছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে বিনা সুদে ঋন প্রদানের পাশাপাশি নিহত জেলে পরিবারের সদস্যদের জীবন মান রক্ষায় কাজ করা জরুরী হয়ে পরেছে।

পরিসংখ্যানে দেখাগেছে, দেশে মাছের মোট উৎপাদনের ১০ শতাংশ ইলিশ হওয়ার রেকর্ড ধরেই জিডিপিতে ১ শতাংশ ভ‚মিকার রাখছে রূপালী ইলিশ। তবে ২০২২-২৩ অর্থ বছরে দেশে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ ৭১ হাজার মেট্রিকটন। ২০২৩-২৪ অর্থ বছরে ৪২ হাজার মেট্রিকটন কমে উৎপাদন হয় ৫ লাখ ২৯ হাজার মেট্রিকটন। ২০২৪-২০২৫ অর্থ বছরে ২৫ হাজার মেট্রিকটন কমে উৎপাদন হয়েছে ৫ লাখ ৪ হাজার মেট্রিকটন ইলিশ। ২০২৫-২০২৬ অর্থ বছরে ইলিশের উৎপাদনের রেকর্ড নিন্মমুখি হওয়ার সম্ভাবনা সিংহভাগ।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক এবং গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, আধুনিকায়ন যুগে জেলে পরিবারের সন্তানদের লেখাপাড়ায় আগ্রহী করে তুলতে হবে। এতে মৎস্যশীল্প রক্ষায় সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা, অবরোধ এবং অভিযান আর নিষিদ্ধ জাল ব্যবহারের সঙ্গে সমুদ্রের পরিবেশ রক্ষায় সচেতন জেলে তৈরী হবে। পাশাপাশি সরকারী ও বে সরকারী চাকুরীতে অংশগ্রহন আর আধুনিক পদ্ধতিতে জেলেদের সরাসরি মার্কেটিং এর সঙ্গে সম্পৃক্ত করনে মাধ্যমে আর্থিক দূর্বলতা দূরীকরণ হবে।

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষনা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, সরকারি নিষেধাজ্ঞা ও মাছ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরের জনবল ও যানবাহন নিশ্চিতে অর্থবরাদ্দ বাড়াতে হবে। বিকল্প আয়বর্ধক মূলক কার্মসূচি বা প্রকল্প বাস্তবায়নে সরকারকে জোড়ালো পদক্ষেপ গ্রহন করতে হবে। জেলে পরিবারকে চাল, ডালে সীমাবদ্ধ না থেকে আর্থিক নিরাপত্তায় সরাসরি আর্থিক প্রনোদনা নিশ্চিত করতে হবে। জলবায়ূ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্রে ঘন ঘুন দূর্যোগে জেলেরা আর্থিক ক্ষতির পাশাপাশি জীবন হানীও ঘটার কারনে অতি দরিদ্র হচ্ছে জেলে পরিবারগুলো। জেলেদের দূর্যোগ সহনশীল মানষিকতা এবং মাছ শিকারের বাহন গুলোকে সক্ষম করে তৈরীতে সরকারসহ উন্নয়ন সংস্থাকে এক যোগে আর্থিক সহযোগিতা নিশ্চিতে জোরালো ভূমিকা পালন করতে হবে। সমুদ্র ও নদ-নদীতে অবৈধ জাল ব্যবহারে নির্বিচারে মাছ নিধন অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ করতে হবে। সমুদ্রের দূষণ, শিল্প বা জাহাজের বর্জ পানিতে ফেলা রোধ করা, নদী ও মোহনায় লবনাক্ততা, পানির তাপমাত্রা, মিঠা পানির প্রবাহ ও জোয়ার ভাটার প্রবাহ স্বাভাবিক করা হলে ইলিশের প্রজনন এবং বংশবিস্তার বাড়বে।

এব্যাপারে বে সরকারী সংস্থা উত্তরন পরিচালিত ফিশনেট প্রকল্প ম্যানেজর মো. রেজওয়ানুল হক চৌধুরী বলেন, উপক‚লীয় ২৭ হাজার ৭৩৮ বর্গ কিলোমিটারের উপক‚লীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অঞ্চলে ফিশনেট প্রকল্পের মাধ্যমে সামুদ্রিক আবাসস্থল সু রক্ষা। সরকারী আইন ও নীতিমালা প্রনয়নে জেলেদের উদ্ভুদ্ধকরনে সহযোগিতা করছি। একই সঙ্গে জেলেদের সঙ্কট উত্তরণ, অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করা, জলবায়ু প্রভাব তুলে ধরা, অর্থনৈতিক বৈষম্য দূর করায় সহযোগিতা ও সচেতনা বৃদ্ধিতে কাজ করছে। সহজসড়ল জেলেদের মধ্যসত্বা ভোগীদের দৌড়াত্ব হ্রাস করা, জেলেদের জন্য সরকারের খাদ্য সহ অন্যান্য সহায়তা নিশ্চিতে সহযোগিতা করছে। সমুদ্র ও উক‚লীয় অঞ্চল কেন্দ্রিক জীব বৈচিত্র ও পরিবেশ রক্ষায় জেলেদের সচেতনতা এবং সরকারী পক্ষ থেকে নীতিমালা গ্রহনে সহযোগিতার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা যানি সমুদ্র সাবলম্বি হলে জেলেরাও স্ববলম্বি হবে।

এবিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, সমুদ্র ও নদ-নদীতে ইলিশ রক্ষা এবং উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা ও অবরোধ বাস্তবায়ন করছি। তবে আমাদের জনবল এবং নৌ যান সহ নানা সীমাবদ্ধতায় ভুগছি। একই সঙ্গে নিষেধাজ্ঞা ও অবরোধকালীন জেলা নিবন্ধিত ৮০ হাজার জেলে রয়েছে। তার মধ্যে ৭০ হাজার ৩৫৬ পরিবারকে প্রত্যেক পরিবারকে ২৫ কেজি করে এক হাজার ৭৫৮ দশমিক নয় মেট্রিক টন চাল প্রদান করা হয়েছে।

পাশাপাশি জেলায় ৮৪ টি জলাধার রয়েছে। সে গুলোকে জেলে সমবায় সমিতির আওতায় নিয়ে মাছ চাষ কার্যক্রমের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এতে করে নিষেধাজ্ঞা বাস্তবায়ন ত্বরান্বিত হবে। নিষিদ্ধ জাল, অবৈধ ট্রলিংবোট নিয়ন্ত্রনের সঙ্গে সঙ্গে নদ-নদীতে পলিথিন ও ছেড়া জাল ফেলে দূষন রোধের মাধ্যমে মাছের বিচরণ প্রজনন নিশ্চিতে সকলের সচেতন হয়ে এক যোগে কাজ করলে ইলিশের উৎপাদন বাড়বে, বৃদ্ধিপারে জেলে পরিবারের আর্থসামাজিক অবস্থান।

বঙ্গোপসাগর ৪৭৪ প্রজাতির মাছের ভান্ডার। জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্র ও নদ-নদীর নাব্যতা দ্রুত কমেছে। মাছ শিকার পদ্ধতি, সমুদ্রের তলদেশের পরিবেশ, ইলিশ প্রজনন পার্থক্যের কারনে ইলিশের উৎপাদন এবং আকারের বৈচিত্র‍্যতা এসেছে। ইলিশ রক্ষায় সরকারের গবেষনা পরিচালনা ও নির্বিচারে মাছ শিকার রোধে কঠোর হওয়া এবং বিপর্যস্ত জেলে পরিবারের আর্থিক ক্ষতি হ্রাসে ইলিশ এবং মৎস্য শিল্প রক্ষায় গবেষনা আর সরকারের কঠোর পদক্ষেপ গ্রহন করা হলে রূপালী ইলিশের সোনালী অতিত ফিরে আসতে পারে। এতে গতিশীল হবে সরকারের সমুদ্র কেন্দ্রেক ব্লু ইকোনমি সক্ষমতা অর্জণ।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর