রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১ সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া!! সমুদ্রের সুস্থ্য পরিবেশ-অধিকার নিশ্চিতে ম্লান হতে পারে লাখো মৎস্যজীবীর আর্থ-সামাজিক দুর্বলতা ! কলাপাড়ায় ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের ধাক্কা শ্রেণিকক্ষে সস্তাপুরে শালিসি বৈঠকে মাদক কারবারিদের তাণ্ডব, সাংবাদিককে মারধরের চেষ্টা! শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ, চাপে কি বিএনপি সরকার? রূপগঞ্জে এসআরবি’র অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৫ ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেফতার ২ সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে মিজমিজি তেরা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, রনির পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর রনির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামিনকে আটক করে।

স্থানীয়দের ভাষ্য, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আলামিনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন বলে জানান রাকিবুল ইসলাম। তাঁর দাবি, দু-এক দিন আগে রনির সঙ্গে আলামিনের ঝগড়া হয়েছিল। সেই বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, আটক আলামিন সিদ্ধিরগঞ্জের আব্দুল আলীর ছেলে। পরে তাঁকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ছুরিকাঘাতে রনি নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আলামিন নামে একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও তদন্তের পর বিস্তারিত জানানো হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর