সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর

ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১১১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পাতা হেরোইনসহ মোঃ সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি ৭ তলা ভবনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দাস।

গ্রেপ্তারকৃত সাখাওয়াত হোসেন ওরফে মোহন ফতুল্লার ভূইঘর সরদার বাড়ি এলাকার মোঃ বদিউল আলম ও শাহানারা বেগমের ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেনকে ১০ পাতা হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আসামি সাখাওয়াত হোসেনের পূর্বের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর