বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে স্ত্রীকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’ বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ জেনে নিন ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! গুপ্ত থেকে উস্কানি দিবেন না,সাহস থাকলে ফতুল্লায় আসুন- অধ্যাঃ মামুন মাহমুদ

রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচারের সময় মো. মমিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা বাইপাস মহাসড়কের রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে ৩৭৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মমিন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার কাঁঠাল চাঁদপুর এলাকার মো. নূরুল হকের ছেলে।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে করে মাদকের একটি বড় চালান নারায়ণগঞ্জের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে রূপগঞ্জ থানার কেন্দুয়াপাড়া এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় একটি সন্দেহজনক ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন।

পরবর্তীতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মমিন জানান, তিনি একটি সংঘবদ্ধ মাদক পাচারচক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন কৌশলে মাদকের চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতেই আমের ক্যারেটের আড়ালে এই মাদক পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‌্যাব।

গ্রেপ্তার আসামি ও জব্দ করা ফেনসিডিলসহ অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর