বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় এএসআই হামিদ খানকে বহালের দাবিতে ‘জুলাই যোদ্ধাদের’ আবেদন ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি তাঁতী লীগ নেতা ইপু গ্রেপ্তার বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান স্মরণসভায় উত্তেজনা: তোলারাম কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৮-১০ ফতুল্লায় থানার ভেতরে ‘সমঝোতা’ নাকি ‘সালিশ’? প্রশ্নের মুখে পুলিশ কর্মকর্তা আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত পানিবন্দী শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন মেয়র প্রার্থী হাজ্বী রাসেল মাহমুদ

বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি

মুহাম্মদ আবদুল মালেক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, তীব্র গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুতের ভৌতিক বিল আদায়ের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বরোবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য। আজ (৬ আগস্ট, ২০২৪) বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির চরম অবনতির চিত্র তুলে ধরে বলা হয়, ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লব-পরবর্তী নির্বাচিত সরকারের শাসনামলেও রাষ্ট্রযন্ত্রের অব্যবস্থাপনা এবং সিন্ডিকেটের দৌরাত্ম্যে জনজীবন চরম বিষিয়ে উঠেছে। বিশেষ করে তীব্র গ্যাস সংকটের কারণে মিল-কারখানা ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, যার প্রভাবে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ উপার্জন হারিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে।

এতে আরও অভিযোগ করা হয়, বিদ্যুৎ মন্ত্রীর পূর্বশ্রুতির তোয়াক্কা না করে মেয়াদ পূর্তির আগেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। একই সাথে প্রতিদিন দীর্ঘ সময় লোডশেডিং এবং সঙ্গতিহীন ভৌতিক বিলের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের তদারকির অভাব এবং অসাধু ব্যবসায়ী চক্রের কাছে প্রশাসনিক দুর্বলতাকে দায়ী করে অবিলম্বে বাজার ব্যবস্থা সচল করার দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন এবং জেলা সেক্রেটারী মো: আসাদুজ্জামান আল মামুন।

এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাইতুলমাল সম্পাদক মো: আনোয়ার হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ আবদুল মালেক, সদর উপজেলা আমীর মাও: নুরুল আমীন, সদর উপজেলা সেক্রেটারী মাহমুদ হাসান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি গাজী হোসাইন মাহমুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আ: কুদ্দুস এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারী অধ্যক্ষ আ: রব।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর