বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে স্ত্রীকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’ বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ জেনে নিন ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! গুপ্ত থেকে উস্কানি দিবেন না,সাহস থাকলে ফতুল্লায় আসুন- অধ্যাঃ মামুন মাহমুদ

বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক

মো. সোহেল আহমেদ / ১৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দরে আবাসিক বাড়িতে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছরের শিশুপুত্র মারুফ (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তিনজনকে গুরুতর আহত অবস্থায় ছটফট করতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। স্থানীয়দের প্রাথমিক ধারণা, ঘরে জমে থাকা গ্যাসের লিকেজ থেকেই এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, হাসপাতালে আনা তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসাধীন মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তাদের অনুসন্ধান চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর