শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ! আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির গ্রেফতার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মনির (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

​শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে ফতুল্লা মডেল থানার পশ্চিম কোতালেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির পশ্চিম কোতালেরবাগ এলাকার জালাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

​পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা, মারধর ও অগ্নিসংযোগের অভিযোগে ফতুল্লা থানায় দায়ের করা একাধিক মামলায় মনিরের নাম রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে কোতালেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম জানান, গ্রেপ্তারকৃত আসামি বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর