সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর কেগাতিতে চেয়ারম্যান প্রার্থী সালাহ উদ্দিনের মতবিনিময়, উন্নয়ন-আইনশৃঙ্খলা নিয়ে বড় ঘোষণা

বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন

মাইনুল ইসলাম রাজু ,আমতলী (বরগুনা) প্রতিনিধি / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

বরগুনা জেলা পুলিশের আগস্ট ২০২৬ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।

রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আগস্ট মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকদ্রব্য উদ্ধার, মামলার তদন্ত, ওয়ারেন্ট তামিল, জনসেবা ও পুলিশের বিভিন্ন কার্যক্রমের সামগ্রিক কর্মদক্ষতা পর্যালোচনা করা হয়। এসব কার্যক্রমে আমতলী থানার পারফরম্যান্স বিবেচনায় নিয়ে মো. ইয়াকুব হোসাইনকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়ায় মো. ইয়াকুব হোসাইন বলেন, “এই অর্জন আমতলী থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পুলিশ কাজ করবে।”

তিনি এ অর্জনের জন্য আমতলী থানার সব পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর