শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর কেগাতিতে চেয়ারম্যান প্রার্থী সালাহ উদ্দিনের মতবিনিময়, উন্নয়ন-আইনশৃঙ্খলা নিয়ে বড় ঘোষণা ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা, কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু! আজিজুল হত্যা মামলা: সাক্ষীকে শিকলবন্দি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানা থেকেও মিলছে না নিরাপত্তা!

আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Oplus_131072

বরগুনার আমতলীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতের দেওয়া ছয় মাসের সাজা মাথায় নিয়ে দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর অহিদুজ্জামান ওরফে উজ্জল (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‍্যাবের সহযোগিতায় ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অহিদুজ্জামান ওরফে উজ্জল আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ী এলাকার আব্দুর রাজ্জাক খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অহিদুজ্জামান ওরফে উজ্জলের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারে জড়িতদের গ্রেপ্তার এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় অহিদুজ্জামান ওরফে উজ্জলের অবস্থান শনাক্ত করে র‍্যাবের সহযোগিতায় সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর