মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
টিয়াখালীর সাধারণ মানুষের চক্ষু সমস্যা সমাধানে গাজী মো. সুমনের ব্যতিক্রমী উদ্যোগ অন্য সব শিশুদের মতো হাটতে চায় আরাফাত: প্রয়োজন শুধু তিন লাখ টাকা  আবারও ভাইরাল পরীমনির কয়েক মিনিটের ভিডিও! আদালত চত্বরে পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন সেই সাংবাদিক! কলাপাড়ায় ভবঘুরে মানুষের ভরসার নাম মিন্টু শ্রমিক নেতা ইসমাইল হোসেন মুরব্বীর ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা সাড়ে ৭ লাখ টাকা বকেয়া রেখেই শহীদ কম্পিউটারে নতুন মিটার, নেপথ্যে ৮৪ হাজারের কারসাজি! কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেও উত্তাল শ্রমিকরা, পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘরে হামলা, বৃদ্ধা মা ও ছেলে আহত

আবারও ভাইরাল পরীমনির কয়েক মিনিটের ভিডিও!

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে জামিন পাওয়ার পর আদালত চত্বর থেকে বের হওয়ার সময় এক গণমাধ্যমকর্মীর সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা ও অপ্রীতিকর আচরণের অভিযোগ উঠেছে।

এ ঘটনার কয়েক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ ত্যাগের সময় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়িতে ওঠার আগমুহূর্তে নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এক গণমাধ্যমকর্মীর ওপর ক্ষুব্ধ হন পরীমনি। এ সময় তাকে ওই সাংবাদিককে উদ্দেশ করে উচ্চস্বরে বলতে শোনা যায়, ‘তুই আমার গায়ে হাত দিলি কেন?’ একপর্যায়ে সাংবাদিকের দিকে হাত উঁচিয়ে তেড়ে যাওয়ার দৃশ্যও দেখা যায় ভিডিওতে। পাশাপাশি তাকে গালিগালাজ করতেও শোনা যায়।

অন্যদিকে, সংশ্লিষ্ট সাংবাদিক পরীমনির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কেন আপনার গায়ে হাত দেব?’ এ সময় তিনি নিজের ট্রাইপড ভাঙার অভিযোগও করেন। পরীমনির সঙ্গে থাকা অপর এক ব্যক্তিকেও বলতে শোনা যায়, ‘আপনি টেনে হাত ছিলে ফেলছেন।’

ঘটনার পুরো দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। কয়েক মিনিটের ভিডিওটি নতুন করে ভাইরাল হওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পরীমনি।

এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ জুলাই সাভারের বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনি এবং তার দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০২১ সালের ৮ জুন রাতে পরীমনি ও তার সহযোগীরা বোট ক্লাবে গিয়ে বিনামূল্যে দামি মদের বোতল পার্সেল নিতে চান। এতে রাজি না হওয়ায় তারা ক্লাবে ভাঙচুর করেন। একপর্যায়ে পরীমনি গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মেরে নাসির উদ্দিন মাহমুদকে আহত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

তবে মামলার এসব অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ার আগে সেগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করতে হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর