শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর কেগাতিতে চেয়ারম্যান প্রার্থী সালাহ উদ্দিনের মতবিনিময়, উন্নয়ন-আইনশৃঙ্খলা নিয়ে বড় ঘোষণা ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা, কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু! আজিজুল হত্যা মামলা: সাক্ষীকে শিকলবন্দি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানা থেকেও মিলছে না নিরাপত্তা! বাসি খাবার, নোংরা রান্নাঘর- বন্দর খেয়াঘাটে হোটেল মালিককে জরিমানা নূর মসজিদের পাশে বালুর মাঠে অভিযান, গাঁজাসহ গ্রেফতার ৫ গোপন বৈঠক থেকে নাশকতার ছক: প্রকাশ্যে আওয়ামী দোসর শিবু ও দীপক বকশীগঞ্জে অনলাইন ভিত্তিক সার বিতরণ বিষয়ক অবহিতকরণ সভা

কেগাতিতে চেয়ারম্যান প্রার্থী সালাহ উদ্দিনের মতবিনিময়, উন্নয়ন-আইনশৃঙ্খলা নিয়ে বড় ঘোষণা

নেত্রকোনা জেলা প্রতিনিধি: মো. বাবুল / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

নেত্রকোনা সদর উপজেলার ১১ নং কেগাতি ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সালাহ উদ্দিন খান মিলকীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইউনিয়নের দুয়ানি দুধকুড়া ও দামড়ীহালা বাজার এলাকায় আয়োজিত পৃথক এ সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও মতামত তুলে ধরেন বক্তারা।

কেগাতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. একলাস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মো. মোজাফফর হোসেন মোমজাত। বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাবেক মেম্বার মো. আব্দুল মজিদ, সাবেক মেম্বার ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুরুজ মেম্বার এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান মুন্না।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিক খান, বিএনপি ও যুবদল নেতা মো. আলী হুসেন, ওলামা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইসলাম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আলাল খান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জয়নাল সরকার ও মো. আব্দুল সাত্তার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নাফ এবং ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. হেলাল উদ্দিন খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, কেগাতি ইউনিয়নের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, জনদুর্ভোগ কমানো এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা সালাহ উদ্দিন খান মিলকীর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. সালাহ উদ্দিন খান মিলকী বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার ও পুনর্নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সমস্যা সরাসরি শুনে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দলীয় পরিচয়ের বাইরে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে তিনি কেগাতির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর