শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর কেগাতিতে চেয়ারম্যান প্রার্থী সালাহ উদ্দিনের মতবিনিময়, উন্নয়ন-আইনশৃঙ্খলা নিয়ে বড় ঘোষণা ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা, কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু! আজিজুল হত্যা মামলা: সাক্ষীকে শিকলবন্দি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানা থেকেও মিলছে না নিরাপত্তা! বাসি খাবার, নোংরা রান্নাঘর- বন্দর খেয়াঘাটে হোটেল মালিককে জরিমানা নূর মসজিদের পাশে বালুর মাঠে অভিযান, গাঁজাসহ গ্রেফতার ৫

ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে সরকারবিরোধী মিছিলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় চার ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে ইসদাইর পৌর স্টেডিয়াম সংলগ্ন একটি গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার ভোর ৬টার দিকে মাসদাইর-অক্টো অফিসের সামনে সরকারবিরোধী একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে চারজনকে আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পটুয়াখালীর বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিশাদ মিয়া, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতা মো. শিশির, মো. সাইফুল ইসলাম এবং কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা মো. সিফাত।

এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে কেন্দ্রীয় ছাত্রসমাজের সাবেক সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি শাহাদাৎ হোসেন রুপুকেও গ্রেপ্তার করে পুলিশ। তার গ্রেপ্তারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, মাসদাইর-অক্টো অফিসের সামনে সরকারবিরোধী মিছিলের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করা হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর