মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’ বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ জেনে নিন ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! গুপ্ত থেকে উস্কানি দিবেন না,সাহস থাকলে ফতুল্লায় আসুন- অধ্যাঃ মামুন মাহমুদ আড়াইহাজার একটি সম্ভাবনাময় উপজেলা- ডিসি মো. রায়হান কবির

সোনারগাঁয়ে বিশ্বকাপ উন্মাদনা: ব্রাজিল ভক্তদের মোটরসাইকেল র‍্যালিতে উৎসবের আমেজ

মো. সোহেল আহমেদ / ১১৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ফুটবল বিশ্বকাপের আবহে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন প্রকাশ করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজন করা হয়েছে বর্ণিল মোটরসাইকেল শোভাযাত্রা। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হওয়া এ আয়োজনে অংশ নেন শতাধিক ব্রাজিল সমর্থক।

সোনারগাঁ উপজেলা ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হলুদ-সবুজ জার্সি পরে এবং হাতে ব্রাজিলের পতাকা নিয়ে মহাসড়কজুড়ে উৎসবের আবহ তৈরি করেন। শোভাযাত্রাটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে যাত্রা শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা অতিক্রম করে মেঘনা সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

পুরো পথজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও পতাকার উপস্থিতি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি কাড়ে। অনেকেই সড়কের পাশে দাঁড়িয়ে এই আয়োজন উপভোগ করেন।

আয়োজকদের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে সমর্থকদের একত্রিত করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তাদের দাবি, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যেই এমন আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রায় অংশ নেওয়া একাধিক সমর্থক জানান, ব্রাজিলের খেলার ধরন, ঐতিহ্য ও দীর্ঘদিনের আবেগ থেকেই তারা এ আয়োজনে যুক্ত হয়েছেন। তাদের মতে, মাঠের খেলার পাশাপাশি সমর্থকদের এমন মিলনমেলা ফুটবল সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করে তোলে।

স্থানীয়দের মতে, বিশ্বকাপ ঘিরে সোনারগাঁয়ে এ ধরনের বড় পরিসরের সমর্থক সমাবেশ এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উদ্দীপনা যোগ করেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর