শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন মাদক ও অপরাধ দমনে বন্দরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪ ফতুল্লা উত্তর নরসিংপুরে জিন্নাতুন নেছা মাদরাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত এমপি পুত্র আশা সহ ৮জনের নাম উল্লেখ করে এসপির কাছে অভিযোগ তৃণমূলের ঐক্যই শক্তি: কে গাতিতে বিএনপি ও কৃষক দলের কর্মী সম্মেলনে সালাহ উদ্দিন মিলকি ফতুল্লা থানার ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে জমা পড়া অভিযোগ ভুয়া ও সাজানো: রুবেল হোসেন জলাবদ্ধ সেহাচরে ডেঙ্গু প্রতিরোধে ডিসি, ক্ষুব্ধ স্থানীয়রা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লায়  বিএনপির বিক্ষোভ মিছিল জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন মঞ্চে ফ্যাসিবাদের বিরুদ্ধে আগুন ঝরা বক্তৃতা, আড়ালে ‘গুপ্ত’ আঁতাত: টিটুর দ্বিচারিতা ফাঁস!

তৃণমূলের ঐক্যই শক্তি: কে গাতিতে বিএনপি ও কৃষক দলের কর্মী সম্মেলনে সালাহ উদ্দিন মিলকি

নেত্রকোনা জেলা প্রতিনিধি: মোঃ বাবুল / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

তৃণমূল পর্যায় থেকে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলার ১১ নং কে গাতি ইউনিয়নের দুয়ানি, দুধকুড়া ও দামড়িহালা বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক নেত্রকোনা জেলা কৃষক দলের সভাপতি ও নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ সালাহ উদ্দিন খান মিলকি।

১১ নং কে গাতি ইউনিয়নের সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মোঃ আলাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম এ রফিক (বাবুল), সহ-সম্পাদক, নেত্রকোনা জেলা কৃষক দল; আব্দুল হাই করিম, সভাপতি, সদর থানা কৃষক দল; মোঃ শেখ সাদী, সাধারণ সম্পাদক, সদর উপজেলা কৃষক দল ও প্রচার সম্পাদক, জেলা কৃষক দল; আঃ মোমেন তং, সহ-কৃষি বিষয়ক সম্পাদক, জেলা কৃষক দল এবং সাইফুল্লাহ, সহ-সম্পাদক, ১১ নং কে গাতি ইউনিয়ন কৃষক দল।
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, যুবসমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তৃণমূলের মূল্যায়ন ও ঐক্যের আহ্বান সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অবহেলা করে কোনো সংগঠন দীর্ঘদিন শক্ত অবস্থানে থাকতে পারে না। ব্যক্তিস্বার্থ ও অভ্যন্তরীণ বিভেদ ভুলে সংগঠনের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, রাজনীতিতে পদ-পদবির পাশাপাশি ত্যাগ, যোগ্যতা, মানুষের পাশে থাকা এবং সংগঠনের প্রতি দায়িত্বশীলতাও গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সালাহ উদ্দিন খান মিলকি বলেন, সমাজ থেকে জুয়া, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি কে গাতি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট সংস্কারের পাশাপাশি মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
মিলকি আরও বলেন, জনগণ যদি তাকে আবারও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগ দেন, তাহলে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ১১ নং কে গাতি ইউনিয়নকে একটি আধুনিক, স্বনির্ভর ও আদর্শ ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

সভায় তৃণমূল নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। পরে স্থানীয় সাধারণ জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে আগামী দিনের সাংগঠনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর