শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন মাদক ও অপরাধ দমনে বন্দরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪ ফতুল্লা উত্তর নরসিংপুরে জিন্নাতুন নেছা মাদরাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত এমপি পুত্র আশা সহ ৮জনের নাম উল্লেখ করে এসপির কাছে অভিযোগ তৃণমূলের ঐক্যই শক্তি: কে গাতিতে বিএনপি ও কৃষক দলের কর্মী সম্মেলনে সালাহ উদ্দিন মিলকি ফতুল্লা থানার ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে জমা পড়া অভিযোগ ভুয়া ও সাজানো: রুবেল হোসেন জলাবদ্ধ সেহাচরে ডেঙ্গু প্রতিরোধে ডিসি, ক্ষুব্ধ স্থানীয়রা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লায়  বিএনপির বিক্ষোভ মিছিল জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন মঞ্চে ফ্যাসিবাদের বিরুদ্ধে আগুন ঝরা বক্তৃতা, আড়ালে ‘গুপ্ত’ আঁতাত: টিটুর দ্বিচারিতা ফাঁস!

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনির হোসেন মিয়ার সভাপতিত্বে সহ-সভাপতি মোঃ এ এইচ আশুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ও মোস্তাক আহমেদ সুমন প্রমুখ।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, দপ্তর ও প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রণজিৎ মোদক, মেহেদী হাসান জুয়েল,ফাহমিদা এমি, আমির হোসেন মোল্লা, সেলিম হোসেন,আবু নাসের সৈকত, শাহিন আলম, মিতু।

এ সময় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে দুইজন সাংবাদিককে আর্থিক সম্মানি প্রদান করা হয়।

প্রসঙ্গ, ২০০৩ সালের ৩১ অক্টোবর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে ফতুল্লা থানাধীন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর