শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন মঞ্চে ফ্যাসিবাদের বিরুদ্ধে আগুন ঝরা বক্তৃতা, আড়ালে ‘গুপ্ত’ আঁতাত: টিটুর দ্বিচারিতা ফাঁস! ‎বকশীগঞ্জে কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ইদ্রিস শেখের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি মামলা-ওয়ারেন্টের পরও প্রকাশ্যে, এবার পিস্তলসদৃশ বস্তু হাতে শান্ত সোনারগাঁয়ে ৪২ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় আলমগীরের যাবজ্জীবন মাসদাইরের চিহিৃত মাদক সম্রাট কসাই সেলিম গ্রেফতার ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী সোনিয়া কাজি ইয়াবাসহ গ্রেফতার বকশীগঞ্জে স্ত্রীকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ

জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৫২ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মো. জাহিদুল হক বাঁধনকে আহ্বায়ক এবং ইমন মালুমকে সদস্য সচিব করা হয়েছে।

​গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেল এ কমিটির অনুমোদন দেন।

এক বছর মেয়াদী এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাছিম আহমেদ ও জারিফ কামরান অনন্ত। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন জুনায়েদ আহমেদ আকাশ, হানিফ হোসেন জীবন, রিজভী আহমেদ, দ্বীন ইসলাম সুজন, নাছির মোল্লা, মো. রাহাত, হৃদয় সরকার, ইসরাত জাহান সম্পা, সাইদুর রহমান অংকুর, আহসান লাবিব ও সাকিব হাসান ইমন।

​সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে আছেন নেছুর উদ্দিন। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন অনিক খান সিয়াম, এই এম আব্দুল কুদ্দুস, সাগর আহম্মেদ, শাফিন আহমেদ, ইফতেখার ভূইয়া রিদ্দ্বীন, আবু তাহের, সাকিব সৌরভ, ইয়াছিন আরাফাত, সোহাইল ইফতি, ফাহিম আদনান, মো. ইয়ামন মিয়া, হাসান ফরাজী, সিয়াম খান, সৈয়দা ফাতেমা আফরিন, ফয়সাল আহমেদ, আবদুস সালাম অনিক ও আমিনুল খান জয়।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে মুখ্য সংগঠক নূরজামাল হাসান, সিনিয়র মুখ্য সংগঠক মিনহাজুল আবেদীন বাবলু এবং দপ্তর সম্পাদক পদে রয়েছেন পিয়াল আহমেদ।

​সংগঠক পদে রয়েছেন সোহাগ আহমেদ, আবদুল্লাহ আল ফরহাদ, মাসুদ রানা, নূর নবী জনি, মোস্তাফিজুর রহমান মৃদুল, মেহদী হাসান শুভ, নাদিম আহমেদ, সাইফুল ইসলাম, আরিয়ান খান রাজা, সোহান মিয়া, মোসা. কামরুন নাহার জারা, তারেক হাসান, মোহাম্মদ আরশ, মো. শান্ত, মেহদী ও মাহমুদুর রহমান ফাহিম।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর