শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লায়  বিএনপির বিক্ষোভ মিছিল জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন মঞ্চে ফ্যাসিবাদের বিরুদ্ধে আগুন ঝরা বক্তৃতা, আড়ালে ‘গুপ্ত’ আঁতাত: টিটুর দ্বিচারিতা ফাঁস! ‎বকশীগঞ্জে কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ইদ্রিস শেখের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি মামলা-ওয়ারেন্টের পরও প্রকাশ্যে, এবার পিস্তলসদৃশ বস্তু হাতে শান্ত সোনারগাঁয়ে ৪২ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় আলমগীরের যাবজ্জীবন মাসদাইরের চিহিৃত মাদক সম্রাট কসাই সেলিম গ্রেফতার ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী সোনিয়া কাজি ইয়াবাসহ গ্রেফতার

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লায়  বিএনপির বিক্ষোভ মিছিল

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

​শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ফতুল্লা ১, ২ ও ৩ নং ওয়ার্ড এলাকা জুড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

​বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেশাদ আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সম্পাদক মাসুম আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানসহ থানা ও ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার বলেন, আওয়ামী লীগ বিগত দিনগুলোতে যে সন্ত্রাস, নৈরাজ্য ও অপশাসন চালিয়েছে, তার বিরুদ্ধে আজ জনগণ ঐক্যবদ্ধ। কোনো ধরনের চক্রান্ত বা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হলে রাজপথেই তার কড়া জবাব দেওয়া হবে। ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি নেতা-কর্মী সবসময় প্রস্তুত রয়েছে।

​ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ বলেন, ফতুল্লা ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি সবসময় জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাজপথে সোচ্চার রয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে আমাদের এই আন্দোলন ও প্রতিরোধ মিছিল অব্যাহত থাকবে।

​বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর