হত্যা-মাদক-আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলাসহ ২১ মামলার আসামি মো.সেলিম ওরফে কসাই সেলিম (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ (সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুর ২টায় ফতুল্লার মাসদাইর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সেলিম ফতুল্লার মাসদাইর বাজার এলাকার নাসির কসাইয়ের ছেলে।
অন্যতম এ মাদক সম্রাট সেলিমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গাজী শামীম বলেন,দুপুরে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে আলোচিত এ মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। হত্যা-মাদক-আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলাসহ ২১ মামলা রয়েছে সেলিমের বিরুদ্ধে।
গ্রেপ্তারকৃত সেলিমের বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাসহ ফতুল্লার আলোচিত সোর্স ইমন হত্যা মামলার আসামি সেলিম।
তিনি আরো জানান, সোর্স ইমন হত্যার রহস্য উদঘাটনে সেলিমকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
এ দিকে পুলিশের হাতে এলাকার শীর্ষ এ মাদক বিক্রেতার গ্রেফতারের পর স্থানীয়রা জানান, সেলিমের পিতা কসাই নাসির পুলিশের সোর্স হওয়ার সুবাদে বীরদর্পে এলাকাতে মাদকের সাম্রাজ্য চালিয়েছে। শুধু সেলিম নয় তার ছোট ভাই ও একমাত্র বোনও মাদক বিক্রির পেশায় জড়িত। তারা আরও জানান,মাসদাইর গলাচিপা এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী বন্দুক শাহীন পুলিশের ক্রসফায়ারে নিহতের পর তার পুরো মাদক সাম্রাজ্যে দখয়ে নিয়ে নেয় এ সেলিম। ওর কয়েক শতাধিক লোক রয়েছে যারা মাসদাইর ও আশপাশ এলাকায় মাদক বিক্রি করে।