শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন মঞ্চে ফ্যাসিবাদের বিরুদ্ধে আগুন ঝরা বক্তৃতা, আড়ালে ‘গুপ্ত’ আঁতাত: টিটুর দ্বিচারিতা ফাঁস! ‎বকশীগঞ্জে কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ইদ্রিস শেখের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি মামলা-ওয়ারেন্টের পরও প্রকাশ্যে, এবার পিস্তলসদৃশ বস্তু হাতে শান্ত সোনারগাঁয়ে ৪২ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় আলমগীরের যাবজ্জীবন মাসদাইরের চিহিৃত মাদক সম্রাট কসাই সেলিম গ্রেফতার ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী সোনিয়া কাজি ইয়াবাসহ গ্রেফতার বকশীগঞ্জে স্ত্রীকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ

আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন ফকির (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে উপজেলার গুলিশাখালী বাজারের উত্তর পাশে মামুন ডেকরেটর দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) মো. শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গুলিশাখালী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মামুন ফকিরকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন ফকির গুলিশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মো. রশিদ ফকির এবং মায়ের নাম মোছা. কোহিনুর বেগম। পুলিশ জানিয়েছে, মামুনের নিজস্ব ডেকরেটর দোকানের সামনে থেকেই তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “মাদকের বিরুদ্ধে আমতলী থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর